নোটিশ বোর্ড

সভাপতির শুভেচ্ছা বার্তা

মানবসেবা, শিক্ষা উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই পথচলা।

আমরা বিশ্বাস করি, সমাজ পরিবর্তনের শক্তি মানুষের মধ্যেই নিহিত। তাই অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণ সমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এই সংগঠনের সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

এনামুল হক

সভাপতি
২০২৬-২৭ অত্র বছর

আমাদের গল্প

চা–কফির আড্ডা ও বন্ধুত্বপূর্ণ আলোচনা থেকেই আমাদের সংগঠনের পথচলা শুরু। সমাজের বিভিন্ন সমস্যা, সামাজিক অসংহতি এবং এলাকার উন্নয়ন নিয়ে নিয়মিত কথোপকথনের একপর্যায়ে জুবেদ আলী, এনামুল হক, ইমু খান, কাওসার আলী, সাইফুর রহমান কাসেম ও নবীউর রহমান আমরা সবাই উপলব্ধি করি যে, শুধু আলোচনা নয়—সমাজের জন্য বাস্তব কিছু করা প্রয়োজন। সেই চিন্তা থেকেই পরবর্তীতে বিলাল আহমেদ কমল ভাই সহ এলাকার একদল যুবকদের নিয়ে একত্রিত হয়ে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করি।
পরবর্তীতে এলাকার আরও অনেকের সহযোগিতা, পরামর্শ ও উৎসাহে আমাদের সংগঠন ধীরে ধীরে একটি মানবিক ও সমাজকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠে। মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, অসহায়দের সহায়তা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের সংগঠনের প্রধান লক্ষ্য হয়ে ওঠে।

ফটো গ্যালারী